৭৭তম দাওয়াতী সফর ও আন্তর্জাতিক মহাসম্মেলনের প্রচার-প্রচারণা
৭৭তম দাওয়াতী সফর ও আন্তর্জাতিক মহাসম্মেলনের প্রচার-প্রচারণা সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর মাননীয় সভাপতি অধ্যাপক শাইখ ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ-এর নেতৃত্বে ৭৭তম দাওয়াতী সফর ও জুমু‘আর খুতবা টাঙ্গাইল জেলার ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার ১৭টি মসজিদে সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ দাওয়াতী সফর সম্পন্ন হয়। সফরকালে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬-এর প্রচার-প্রচারণা পরিচালনা করা হয় এবং মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মহাসম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
📍 স্থান: ঘাটাইল ও ভূঞাপুর উপজেলা, টাঙ্গাইল
📅 তারিখ: ২০ নভেম্বর ২০২৬
📢 আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬: ২৬–২৭ নভেম্বর ২০২৬








