আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় অফিস পরিদর্শন:

বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয়

গতকাল ২১ জুলাই ২০২৫, সোমবার আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাদরাসা রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠানে যাত্রাবাড়ীতে যোগদান করতে এসে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় অফিস পরিদর্শন করেন এবং জমঈয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষামন্ত্রনালয়ের সচিব জনাব ড. খ. ম. কবিরুল ইসলাম, অতিরিক্ত সচিব জনাব সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জনাব মুহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব প্রফেসর মিয়া মুহাম্মদ নুরুল হক এবং মাদরাসা শিক্ষাবোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ জনাব শাইখ ড. মুহাম্মদ হেদায়েতুল্লাহ।

মাননীয় জমঈয়ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী তাদেরকে অভ্যর্থনা জানান।









