বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খাঁন মাদানী হাফিযাহুল্লাহ এর মালিক ফাহাদ কুরআন প্রিন্টিং ও প্রকাশনা পরিদর্শন:

গতকাল ১১ জুলাই-২০২৫ রোজ শুক্রবার সৌদি আরবের মাননীয় ধর্মমন্ত্রী শাইখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শাইখ হাফিযাহুল্লাহ এর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খাঁন মাদানী হাফিযাহুল্লাহ এর সৌদি সফরের অংশ হিসেবে মালিক ফাহাদ কুরআন প্রিন্টিং ও প্রকাশনা পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন।

এ সময় মালিক ফাহাদ কুরআন প্রিন্টিং ও প্রকাশনা এর পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান শাইখ আবদুল্লাহ আল লোহাইদান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা প্রদান করেন।









