বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খাঁন মাদানী হাফিযাহুল্লাহ এর সৌদিআরব গমন:

গত ৭ জুলাই-২০২৫ রোজ সোমবার, দুপুর ১২:৫০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের মাননীয় ধর্মমন্ত্রী শাইখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আলে শাইখ হাফিযাহুল্লাহ এর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের মাননীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারী জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খাঁন মাদানী হাফিযাহুল্লাহ সৌদিআরব গমন করেন।
এ সময় বিমান বন্দরে তাদেরকে বিদায় জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন, শাইখ ড. মুহাম্মদ ইবরাহীম আব্দুল হালীম মাদানী, শাইখ রবিউল ইসলাম, শাইখ উবায়দুল্লাহ মাদানী এবং শাইখ আনোয়ারুল ইসলাম মাদানী।
মহান আল্লাহ তাঁদের এই সফরকে নিরাপদ ও সহজ করুন এবং দাওয়াতী কাজে বরকত দান করুন। আমীন।
উল্লেখ্য, মাননীয় সভাপতি স্যারের অবর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মুহাম্মদ রঈসুদ্দীন হাফিযাহুল্লাহ এবং সেক্রেটারী জেনারেলের অবর্তমানে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করবেন শাইখ আবূ আদেল মুহাম্মদ হারুন হুসাইন হাফিযাহুল্লাহ।








